ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৩
রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক বয়স ৩৫ বছর। রোববার দুপুরে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ঢাকা উত্তরবঙ্গ রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক জানান, রোববার কালিহাতী উপজেলা জোকারচর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!