ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্যালেন্টপুলে বৃত্তি পেল সেই আশ্রাফুল 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ২ মার্চ ২০২৩
ট্যালেন্টপুলে বৃত্তি পেল সেই আশ্রাফুল 
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত আশ্রাফুল

ক্লাসের ফার্স্ট বয় হয়েও প্রথম প্রকাশিত বিতর্কিত ফলাফলে ফেল করা আশ্রাফুল সংশোধিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এ খবরে আশ্রাফুলের পরিবারে বইছে আনন্দের বন্যা। 

পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত আশ্রাফুল সরদার বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের নগরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আশ্রাফুলের বাবা মশিউর রহমান সরদার গৈলা মডেল ইউনিয়নের সদস্য।

বৃহস্পতিবার দুপুরে আশ্রাফুলের চাচা সবুজ সরদার জানান, ছোট বেলা থেকেই আশ্রাফুল মেধাবী। প্রতি ক্লাসেই তার রোল নম্বর এক। 

Advertisement

তিনি আরো জানান, প্রথম প্রকাশিত ফলাফলে ক্লাসের ফাস্ট বয় আশ্রাফুলের রোল নম্বর না আসায় তারা হতাশ হয়ে পড়েন। একপর্যায়ে খাতা দেখার চ্যালেঞ্জের প্রস্তুতি নেন। এরই মধ্যে কারিগরি ত্রুটির কারণে বিতর্কিত ফলাফল প্রকাশের আট ঘণ্টা পরেই ফলাফল স্থগিত করা হয়। পরে ১ মার্চ সন্ধ্যায় নতুন ফলাফল প্রকাশ করে মন্ত্রণালয়। সংশোধিত ফলাফলে আশ্রাফুল ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তি নিশ্চিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!