ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ৫ জেএমবির যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ১ মার্চ ২০২৩
লালমনিরহাটে ৫ জেএমবির যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬ (২) ধারায় প্রত্যককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, একই আইনের ৭ ধারায় প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, ওই আইনের ৮ ধারায় ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড, ৯ ধারায় সাত বছরের দণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ১৩ ধারায় যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

আসামিরা হলেন, হোসেন আলী লাল, আসমত আলী ওরফে লাল্টু, শফিউল আলম সাদ্দাম, আবু নাঈম মিস্টার ও আলী হোসেন।

Advertisement

আদালতের সরকারি কৌঁসুলি মো. আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। তাদের এই সাজা একসঙ্গে চলবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ অক্টোবর রংপুরের কালীগঞ্জের ভোটমারী মসরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন বৈঠক করছিলেন জেএমবি সদস্যরা। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব। অভিযানকালে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ফায়ারিং পিন, একটি ম্যাগাজিন, দুটি তাজা গুলি, মোবাইল, জিহাদী বই, গান পাউডার, বিস্ফোরক দ্রব্য, বেয়ারিং বল ৪০০টি, চারটি সান লাইট, জিহাদ কেন প্রয়োজন এমন বই ১৯৯টিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অসংখ্য বই জব্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!