ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ০৯:৫২, ১ মার্চ ২০২৩
নালিতাবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ীর দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় সজীব মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. ইমান আলী শেখ একমাত্র আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সজীব নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ২০২১ সালের ১৬ জুন রাতে একই এলাকার দশম শ্রেণির ছাত্রী ও দরিদ্র পরিবারের মেয়েকে বসতঘরে গিয়ে ধর্ষণ করে সজীব। এসময় স্কুলছাত্রীর চিৎকারে টের পেয়ে পরিবারের লোকজন সজীব মিয়াকে হাতেনাতে আটক করে। পরে ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সজীব মিয়াকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই আব্দুর রহিম একই বছরের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৮জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!