ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৬ বছর পর গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৬ বছর পর গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে নুরুল আলম নামে একাধিক মামলা ও অস্ত্র আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ছয় বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল আলম একই এলাকার ইজ্জত আলীর ছেলে।

মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।

Advertisement

তিনি জানান, সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মছিউর রহমানের নেতৃত্বে শামলাপুর পাহাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একাধিক মামলার আসামি এবং অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল আলমকে গ্রেফতার করা হয়

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: যাবজ্জীবন
লিংক সফলভাবে কপি হয়েছে!