সোমবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন।
আসামিরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মৃত আবুল কালামের ছেলে নিজাম উদ্দিন (৪৭) ও একই এলাকার গোলাম কবীরের ছেলে মো. মোশারফ হোসেন সোহেল (৩৬)। আদালতে রায় ঘোষণার সময় মো. মোশারফ হোসেন সোহেল উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
.png)
আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, ২০১১ সালের ১০ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় আসামি নিজাম উদ্দিন ও মো. মোশারফ হোসেন সোহেলকে যথাক্রমে ৬০ বোতল ফেনসিডিলসহ মহিপাল হাইওয়ে থানা পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মহিপাল হাইওয়ে থানার তৎকালীন এএসআই মাঈন উদ্দিন ভূঞা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ফেনী থানার তৎকালীন এসআই মো. সিরাজুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে একই বছর ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন।
আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন ফেনীর সিনিয়র সহকারী সরকারী কৌসুলী (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক। তিনি জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন। তিনি যখন আদালতে আত্মসমর্পণ করবেন অথবা গ্রেফতার হবেন তখন থেকে তার সাজা কার্যকর হবে।