সোমবার সন্ধ্যায় সান্তাহার সাহেবপাড়া মসজিদের সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান আলী নীলফামারী জেলার সৈয়দপুর মুন্সিপাড়ার শফিকের ছেলে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির এসআই উজ্জল মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় সান্তাহার সাহেবপাড়ায় মাদক বেচাকেনা চলছে, এমন সংবাদের ভিক্তিতে সাহেবপাড়া মসজিদের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ইমরান আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে বিশেষ কায়দায় রাখা ২শ’ ইয়াবা ও ১শ’ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
.png)
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।