ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে অভিযান চালিয়ে ৯৬০ গ্রাম গাঁজাসহ ছাকেম আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। আটক ছাকেম আলী গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

সোমবার দুপুরের দিকে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

র‌্যাব-১২ জানিয়েছে, গাংনী ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুকের নেতৃত্বে রোববার দিবাগত রাতে র‌্যাবের একটি টিম আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১২। এ সময় তার কাছ থেকে ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ও নগদ ৬০০ টাকা জব্দ করা হয়।

Advertisement

আটক ছাকেম আলীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!