শনিবার বিকেলে পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা চন্ডিবের এলাকার মৃত বাদশা মিয়া পুত্র মো. রুস্তম মিয়া (৪৭) ও পিন্টু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন রিয়ান (২০)। এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব ক্যাম্প সূত্র জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা তাদের আটক করেন। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য এবং আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করেছে র্যাব।
.png)