ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
কুমিল্লায় অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
ফাইল ছবি

কুমিল্লায় অস্ত্র মামলায় মো. মাসুম বিল্লাহ নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার এ রায় দেন কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজের স্পেশাল ট্রাইব্যুনাল-১০ এর বিচারক জাহাঙ্গীর হোসেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৭ নভেম্বর রাত ৮টায় কুমিল্লা দাউদকান্দি থানাধীন মেঘনা গোমতি সেতুর টোল প্লাজা থেকে ১৫০ গজ পশ্চিমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপর আসামি মো. মাসুম বিল্লাহর থেকে একটি দেশীয় তৈরি শুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করে র‌্যাব-১১।

এ ব্যাপারে ২৮ নভেম্বর র‌্যাব-১১ এর ডিএডি পুলিশ ইন্সপেক্টর মো. বেলায়েত হোসেন বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা করেন। পরবর্তীতে ৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানির পর আসামি মো. মাসুম বিল্লাহকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুমিল্লার আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!