ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে পাটগ্রাম উপজেলার আলাউদ্দিননগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সচল করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পাটগ্রাম স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার নুর আলম জানান, সকাল ৬টা ৩০ মিনিটে বুড়িমারী স্থলবন্দর রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ৬টা ৪৫ মিনিটে ট্রেনটি পাটগ্রাম স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ইঞ্জিন বিকল হয়। পরে লালমনিরহাট স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠিয়ে ওই ট্রেনটিকে সকাল ৯টার দিকে উদ্ধার করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!