বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত ফাতেমা একই গ্রামের মমিন উল্যাহর স্ত্রী।
জানা যায়, তিনদিন আগে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বৃদ্ধা ফাতেমা ঘর থেকে বের হন। তার এবং আত্মীয়ের বাড়ির পাশাপাশি। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
.png)
লক্ষ্মীপুর সদর থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।