ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধ, খুঁটিতে বেঁধে নির্যাতন-ঘরবাড়ি ভাঙচুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২৩
জমি নিয়ে বিরোধ, খুঁটিতে বেঁধে নির্যাতন-ঘরবাড়ি ভাঙচুর
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে জমি নিয়ে বিরোধের জেরে আহমদ হোসেন নামে এক ব্যক্তিকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আহমদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে বেশ কিছুদিন ধরে আহমদ হোসেনের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল প্রতিবেশী লোকমান হাকিমের। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এরপরও তাকে আটকে রেখে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন লোকমান। এ সময় বাইরে থেকে লোকজন এনে ঘরবাড়িও ভাঙচুর করা হয়।

Advertisement

ইউএনও মো. শাহিদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাই। ভুক্তভোগীর জমি জোরপূর্বক দখল করে দেয়াল তুলে দেন এক প্রতিবেশী। পরে আমি দাঁড়িয়ে থেকে সেটি অপসারণ করি। এ ঘটনায় মামলা হয়েছে।  

ইউএনও আরো বলেন, কেউ জমি পাওনা থাকলে তা আইনের মাধ্যমে সমাধান হবে। এভাবে বেঁধে নির্যাতন ও জোর করে জায়গা দখল করা অবৈধ। তাই আমি তৎক্ষণাত দেয়াল ভাঙার নির্দেশ দেই।

হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমীন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে মামলাটি করেন তার মেয়ে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!