বুধবার বিকেল ৪টার দিকে সিকদার হোটেলের পাশে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবীর বলেন, দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।
.png)
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, পুরাতন ভবন ভাঙার সময় দেয়ালের একটি অংশ নিচে ফুটপাতে পড়ে। এতে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আরেকজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।