ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে দেয়াল ধসে আহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২ এপ্রিল ২০২২
চট্টগ্রামে দেয়াল ধসে আহত ৫
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা

চট্টগ্রামে দেয়াল ধসে পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুরে নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা যাওয়ার আগে আহত তিনজনকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। আমরা আরো আহত দুজনকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পাঠাই। তবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, এটি ছিল একটি সীমানা দেয়াল। এ দেয়ালের পাশেই একটি ভবন নির্মানের জন্য ফাইলিংয়ের কাজ চলমান রয়েছে। এ কারণে দেয়াল ধসের ঘটনা ঘটতে পারে।

ডবলমুরিং থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া বলেন, চৌমুহনী এলাকায় একটি দেয়াল ধসে পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!