সোমবার দিবাগত রাতে চনপাড়ায় এ অভিযান চলে। গ্রেফতার ব্যক্তির নাম মো. নাঈম (৩১)। তিনি উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ব্লকের মিন্টু মিয়া ওরফে লাল মিন্টুর ছেলে।
ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাঈমকে আটক করা হয়। তার শরীরে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী নাঈমের ঘরের একটি ড্রাম থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নাঈমের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
.png)