ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিমানবন্দরে ধরা পড়ল কালো সোনার ডিম, এক হালির দাম ৪৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২৩
বিমানবন্দরে ধরা পড়ল কালো সোনার ডিম, এক হালির দাম ৪৩ লাখ
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে চারটি কালো সোনা উদ্ধার করেছে ভারতের কেরালার কোচির শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)। উদ্ধারকৃত এসব ডিম হুবহু কালো রঙের ডিমের মতোই দেখতে।

অথচ সেগুলোই নাকি সোনার বিশেষ এক যৌগিক অবস্থা। আর ওইভাবেই সেগুলো একটি ক্যাপসুলের মাধ্যমে শারজাহ থেকে বিমানে এসে পৌঁছেছিল কেরালার কোচি বিমানবন্দরে। পরে শুল্ক দপ্তর সেগুলো বাজেয়াপ্ত করে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) সোনাগুলো বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করে। এআইইউ জানিয়েছে, ওই ৪টি কালো ডিমের মতো দেখতে সোনার যৌগের ওজন ৯০০.২৫ গ্রাম। যার মূল্য প্রায় ৪৩ লাখ টাকা।

আরো পড়ুন>> টাকা নেই, তবু আইফোন অর্ডার! ডেলিভারি বয় পৌঁছাতেই যা করলেন যুবক

জানা গেছে, শুল্ক দপ্তরের কর্মকর্তারা শারজাহ থেকে আসা জি৯ ৪২৬ বিমানে হুসেন নামে এক ব্যক্তিকে কোচি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে আটক করেন। তার কাছ থেকেই উদ্ধার করা হয় ওই সোনাগুলো। প্রাথমিক তদন্তে জানা গেছে, হুসেন ভারতের কেরালার পালাক্কড়ের বাসিন্দা। সোনা পাচারে তিনি কোনো চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ নিয়ে ভারতে গত পাঁচ দিনে পঞ্চম পাচারের ঘটনা এটি। যার মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি ২০ লাখ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। তিন দিন আগে আরো একটি পাচারের ঘটনায় ৪৩ লাখ টাকার ৮৫৭ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয় দেশটির বিমানবন্দর থেকে।

সূত্র: এএনআই, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!