সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যার ইসরাত জাহান সোনালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ।
ঝালকাঠিতে এ বছর এক লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের দশ হাজার ১৩ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাসের ৮৭ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ভ্রাম্যমাণ টিম বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
.png)
সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই এই কার্যক্রমকে বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানান।