এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৩ জন। পাসের হার ৯০ দশমিক ৫১। অপরদিকে, ঝালকাঠি সরকারি কলেজ থেকে ৩৯৯ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন। পাসের হার শতকরা ৮১ শতাংশ। আকলিমা মোয়াজ্জেম মহাবিদ্যালয় থেকে ৪১৯ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ৩৫১ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। পাসের হার শতকরা ৮৩ দশমিক ৭৭ ভাগ। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষায় ৩৯৯ জন অংশগ্রহণ করে ৩২৩ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন। পাসের হার শতকরা ৮১ ভাগ। অনুত্তীর্ণ হয়েছে ৭৬ জন।
.png)
তিনি আরো জানান, ঝালকাঠির দুটি সরকারি স্কুল থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে ঢাকা, বরিশালসহ বিভিন্ন স্থানে বড় বড় কলেজে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী অনলাইন আবেদনে চাহিদা দেন। এছাড়াও মহিলা কলেজ একই শহরের কাছাকাছি স্থানে হওয়ায় আমাদের এখানে জেলার অন্যান্য স্থান থেকেও ভর্তি হয়েছে। তাতে তূলনামূলক আমরা কম মেধাবী শিক্ষার্থী পেয়েছি। তবুও নির্দেশনা অনুযায়ী দক্ষ ও পরিশ্রমী শিক্ষকদের আন্তরিক পাঠদান কার্যক্রমের ফলে এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।