ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে মার্কেটে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
শ্রীপুরে মার্কেটে আগুন
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে একটি মার্কেটে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

মঙ্গলবার বিকেলে ঐ উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নয়নপুর বাজারে সোহরাব সুপার মার্কেটে আগুন লাগে। দ্রুত একটি স্যানিটারি-টাইলস্ ও একটি লেপ-তোষকের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!