সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের দড়িগোরকাটা গ্রামের হাজারী বাড়ি ও কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নের মফিজ মিস্ত্রি বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সূত্রপাতের পর প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সেনবাগ ও মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
জানা গেছে, সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দড়িগোরকাটা গ্রামের হাজারী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসতঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির আরো পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
.png)
অপরদিকে, কবিরহাট উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ল্যাংড়ার দোকানের দক্ষিণ পাশে মফিজুল্লাহ মিস্ত্রি বাড়িতে রান্না ঘরের চুলার আগুন থেকে একটি টিন শেড বসতঘর আগুনে লাগে। পরে মাইজদী ফায়ার সার্ভিস একটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস একদল সদস্য ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ-কবিরহাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাদ্দাম আলী ও খুরশিদ আলম। তারা বলেন, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।