ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় খাদে পিকনিকের বাস

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়ায় খাদে পিকনিকের বাস
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পিকনিকের বাস খাদে পড়ায় যাত্রীরা আহত হয়েছেন। তবে তাদের কেউ গুরুতর আহত হননি। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলায় এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে বিভিন্ন বয়সের ৩০-৩৫ জন নারী-পুরুষ যাত্রী ছিলেন। তাদের মধ্যে কিছু যাত্রী সামান্য আহত হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম।

Advertisement

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, আজ রাত ১০টা পর্যন্ত ওই দুর্ঘটনায় আহত কোনো রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়নি।

শিবগঞ্জ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল বলেন, পিকনিকের বাসটি দিনাজপুরের স্বপ্নপুরী থেকে আসছিল। সেখানে বগুড়া ধুনটের ভাণ্ডারবাড়ি ইউনিয়নের অটোরিকশা চালক সমিতির সদস্যরা পরিবারসহ পিকনিকে গিয়েছিলেন। ফেরার পথে পাকুরতলায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ওই সময় বাসটি সড়কের ধারে খাদে পড়ে যায়। এতে তিন বাসযাত্রী আহত হন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!