ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক্টরকে খাদে ফেলে পথচারীর প্রাণ নিলো ডাম্পট্রাক

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৩
ট্রাক্টরকে খাদে ফেলে পথচারীর প্রাণ নিলো ডাম্পট্রাক
ফাইল ছবি

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে বালুভর্তি ডাম্পট্রাক চাপায় রাবেয়া বেগম নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদ ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তপধন শহীদ আবাসন এলাকার বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হারাগাছ থানার এসআই কবির হোসেন বলেন, সকাল ৭টার দিকে ওই নারী হারাগাছ-রংপুর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি ডাম্পট্রাক রংপুরের দিকে যাওয়ার পথে একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী খাদে ফেলে দেয়। পরে ট্রাকটি রাস্তার পাশে থাকা ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, সকালে ডাম্পট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ট্রাক নিয়ে পালিয়েছেন চালক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!