সোমবার বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শেফালী একই গ্রামের আলিম শেখের স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
জানা যায়, সোমবার সকালে শেফালী ঘুম থেকে না ওঠায় স্বজনরা ডাকাডাকি করে। এ সময় শেফালী বেগমের ঘরের পেছনের দরজার ছিটকানি বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় তারা শেফালীর গলা কাটা লাশ দেখতে পান।
.png)
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বঁটি উদ্ধার করা হয়েছে। নিহতের ঘরের মধ্যে পাঁচটি গহনার খালি বাক্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা শেফালীকে হত্যা করে গহনা ও টাকা লুট করে পালিয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।