রোববার ভোরে বাইমাইল চান্দু মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। মাসুদ রানা টাঙ্গাইলের গোপালগঞ্জ থানার আলমনগর এলাকার শুপু মিয়ার ছেলে। নিহত লিজা একই থানার আনছার আলীর মেয়ে। মাসুদ রংমিস্ত্রির ও লিজা পোশাক কারখানায় চাকরি করতেন।
এলাকাবাসী জানায়, রোববার ভোরে ছুরি দিয়ে লিজার গলা কেটে পালিয়ে যান মাসুদ। পরে লিজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই বাসার অন্য ভাড়াটিয়ারা। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে লিজাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই মাইকেল বনিক বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি জব্দ করা হয়েছে। তবে পালিয়েছেন নিহতের স্বামী মাসুদ রানা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।