মঙ্গলবার সকালে উপজেলার চাঁদখালীর ধামরাইলের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাজমিরা বেগম উপজেলার চাঁদখালীর ধামরাইল গ্রামের মীর ওবাইদুল্লার স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, স্থানীয় একটি ইটভাটায় বাবুর্চির কাজ করতেন তাজমিরা। প্রতিদিনের মতো আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি বাড়ি থেকে ইটভাটার উদ্দেশ্যে বের হন। এরপর ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
.png)
পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ধামরাইলের একটি ধানক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ওবায়দুল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।