ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে। অভিযুক্ত সোহাগ আলী উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, দীর্ঘ ৭ বছর ধরে অভিযুক্ত যুবক সোহাগ আলীর সঙ্গে ওই গৃহবধূর পরকীয়া প্রেমের সম্পর্ক। ওই যুবক বিভিন্ন জায়গা ঘুরতে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত বৃহস্পতিবার বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ওই গৃহবধূকে এক বাড়িতে নিয়ে ধর্ষণ করেন সোহাগ। ঘটনাটি জানাজানি হলে ওই গৃহবধূকে বিয়ে করতে অস্বীকৃতি জানান সোহাগ।
.png)
অভিযুক্ত সোহাগ আলী বলেন, সাত বছর আগে আমাদের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাঝে মধ্যে কথা-বার্তা চলতো। একদিন আমি তাদের বাড়িতে মোবাইল মেরামত করতে যাই। এ সময় আমাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে স্থানীয়রা।
লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।