বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের গাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল কালাম একই এলাকার বায়তুন জামে মসজিদের ইমাম ও চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির আজিজুল হাওলাদারের ছেলে।
জানা গেছে, মসজিদের ছাদে একটি কক্ষে থাকেন আবুল কালাম। সকালে শিশুদের আরবি পড়ান তিনি। তার কাছে স্থানীয় প্রবাসীর মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রীও পড়ছিল।
.png)
ভুক্তভোগীর মা বলেন, ভোর ৬টায় মক্তবে যায় মেয়েটি। মক্তবের পড়া শেষে ৭টার দিকে বাড়ির দিকে রওনা দেয়। পথে তাকে মসজিদের ছাদে নিজ কক্ষে ডেকে নেন আবুল কালাম। পরে মেয়েটিকে পাশবিক নির্যাতন করেন তিনি। বাড়িতে এসে বিষয়টি জানালে মসজিদের সভাপতিকে জানানো হয়। তবে ঘটনার পর পালিয়ে যান ইমাম।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, বিষয়টি শুনিনি। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হবে।