ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকেলে গেলেন বাজারে, সকালে মিলল গলাকাটা লাশ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ২৮ জানুয়ারি ২০২৩
বিকেলে গেলেন বাজারে, সকালে মিলল গলাকাটা লাশ
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে সুরত আলী প্রামাণিক নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকাল ১০টার দিকে সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ঘাঘট নদীর বাঁধের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুরত আলী উপজেলার কামারপড়া ইউপির পুরানলক্ষীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।

নিহতের ছেলে রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে সাদুল্লাপুর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তার বাবা। এরপর আর বাড়ি ফেরেননি। রাতেই বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন শনিবার সকালে ঘাঘট নদীর বাঁধের নিচ থেকে তার বাবার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

Advertisement

সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এনায়েত কবির জানান, সকালে বাঁধের নিচে সুরত আলীর গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!