ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে নারীর গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ১৮ নভেম্বর ২০২২
হবিগঞ্জে নারীর গলাকাটা লাশ উদ্ধার
ফাইল ফটো

হবিগঞ্জের নবীগঞ্জে তহুরা বেগম নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তহুরা বেগম একই গ্রামের ঝারু মিয়ার স্ত্রী।

জানা যায়, সকালে তহুরা বেগমের লাশ তার নিজ ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। এ সময় তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে। এ ঘটনায় ঐ নারীর স্বামী ঝারু মিয়া, ছেলে মঞ্জিল মিয়া ও রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!