[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি মাদরাসার নির্মাণাধীন ভবন থেকে সাহিদ আলী নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে জুড়ী উপজেলার হযরত শাহখাকী (রহ) আলিম মাদরাসার নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সাহিদ আলী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের হাসান আলীর ছেলে।
জানা যায়, সাহিদ আলী হযরত শাহখাকী (রহ) আলিম মাদরাসার নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার রাতে ঐ মাদরাসার নৈশ প্রহরী সুরজান আলীর সঙ্গে খোশগল্প করে নির্মাণাধীন ভবনের নিচতলার কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ঐ ভবনের দ্বিতীয় তলায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মাদরাসার শিক্ষার্থীরা প্রিন্সিপালকে অবগত করেন। পরে জুড়ী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জুড়ি থানার ওসি মোশাররফ হোসেন জানান, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!