শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবুল কালাম আজাদ উপজেলার একই গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদের বাড়ি পাশে কপোতাক্ষ নদীর পাড়ে মাছের ঘেরের বিদ্যুৎচালিত মোটর নষ্ট হয়ে যায়। শুক্রবার বিকেলে আবুল কালাম আজাদ ঐ মোটর মেরামত করার জন্য ঘেরের পানিতে নামেন। মোটরের লাইন মেরামত করারা সময় আজাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।