ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাতে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হলেন ২ যুবক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৮, ২৫ ডিসেম্বর ২০২২
রাতে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হলেন ২ যুবক
নিহত ইরফান ও আসিক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে এবং আসিক মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাইক নিয়ে ঘোরাঘুরি করছিলেন ইরফান ও আসিক। ওই সময় শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি ট্রলির সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মারা যান তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান। তিনি বলেন, ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিস্তারিত পরে জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!