ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সরিষাবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ২৪ ডিসেম্বর ২০২২
সরিষাবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনায় বাবলু মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এরআগে শুক্রবার রাতে ১৮ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার।

মামলা ও পারিবারিক সূত্র জানায়, বাউসী দক্ষিণ পাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে আব্দুর রাজ্জাকের (৫২) সঙ্গে একই গ্রামের মৃত হাসেম আলীর ছেলে মাহমুদ হাসান রুবেল (৪৫) গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে মাহমুদ হাসান রুবেল লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রাজ্জাকের বাড়িঘরে হামলা ও বিরোধপূর্ণ জমি বেদখলের চেষ্টা করেন। এ সময় আব্দুর রাজ্জাক ও তার বোন রেজিয়া বেগম বাধা দিলে রুবেল ও লোকজন তাদের বেধড়ক মারধর করেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক (৫২), বেহুলা বেগম (৬৮), দীপু (২৬), মাজেদা বেগম (৪২), দুলাল মিয়া (৬৩), ওয়াজেদ আলী (৪৮) ও নিরব (১৯), হাবিল (৫৯), মজিবর (৬৫) ও শাহীনকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে আব্দুর রাজ্জাককে গুরুতর অবস্থায় চিকিৎসক জামালপুর জেনারেল স্থানান্তর করেন।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, রেজিয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামিকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!