ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষে নিহত ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ২৩ ডিসেম্বর ২০২২
সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষে নিহত ৩
ফাইল ছবি

সাভারে লেগুনার সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে আশুলিয়া-সিঅ্যান্ডবি সড়কের উপজেলার কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, কলমা এলাকায় লেগুনার সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে গিয়ে সাতজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!