[ দেশজুড়ে ]
বরিশালে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাশীপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম। তিনি বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি এলাকার বাসিন্দা এবং এসআর ক্লাসিক পরিবহনের চালক ছিলেন।
জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালগামী ইসলাম পরিবহন (এবিএম ব্লু স্কাই) ও বরিশাল থেকে স্বরুপকাঠিগামী এসআর ক্লাসিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিহত হন একজন। বাকি ১৫ জনকে আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, বরিশাল-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। আহত অবস্থায় আবুল কালামকেও হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসকরা তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত বাস দুইটি উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!