[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে আগুনে পুড়ল ৪ দোকান
আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা
ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি পেট্রল পাম্প মোড় এলাকায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর এসএম আল আমিন।
তিনি জানান, দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগেই দুটি চায়ের দোকান, একটি হোটেল ও একটি কনফেকশনারির দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!