ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ পার্বত্য চট্টগ্রাম ]

মানিকছড়িতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিধবার বসতঘর

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ২২ অক্টোবর ২০২২
মানিকছড়িতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিধবার বসতঘর
ছবি ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার লেমুয়া এলাকায় রাতের আধাঁরে এক বিধবার বসতঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার লেমুয়া এলাকায় মো. শাহ আলম ক্রয় সূত্রে টিলা ভূমি কিনে তাতে একাধিক ঘর তুলে পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। একই জায়গা মোহাম্মদ মানিক তার নিজের দাবি করে আদালতে মামলা করেন। কিন্তু দখলে থাকা মো. শাহ আলম তার সম্পদ রক্ষণাবেক্ষণে একজন অসহায় বিধবাকে পাহারাদার (কেয়ারটেকার) হিসেবে আশ্রয় দেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত কেয়ারটেকার জরিনা বেগমের ঘরে আগুন ধরিয়ে দিতে চাইলে জরিনা আত্মচিৎকার দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা জরিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করেন।

এদিকে আগুনে জরিনার বসতঘর অনায়াসে পুড়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত জরিনা বেগমকে হাসপাতালে আনলে চিকিৎসক জরিনার বাম হাতে ৭ থেকে ৮টি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। শনিবার সকালে জরিনা বেগম ঘটনার জন্য মোহাম্মদ মানিকসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ বসতঘরের জায়গার মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!