[ পার্বত্য চট্টগ্রাম ]
খাগড়াছড়ি জেলা পরিষদের ১০ লাখ টাকার অনুদান
ছবি ডেইলি বাংলাদেশ
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পার্বত্য জেলার বিভিন্ন জামে মসজিদ, মাদরাসা এবং ইসলামিক সংগঠনকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ থেকে ১০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা পরিষদের কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়।
এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী জেলার ৪৮টি প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এলাকার চাহিদা বিবেচনায় রেখে বিভিন্ন হারে সর্বোচ্চ ৫০ হাজার এবং সর্বনিম্ম ১০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেন।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চেয়ারম্যান থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে অনুদানের অর্থ গ্রহণ করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটন খীসা এবং প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ্ প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাটিরাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!