[ দেশজুড়ে ]
পৌনে এক ঘণ্টা পর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা
ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকায় হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এদিন সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিপুটি ডাইরেক্টর (ডিডি) মো. মতিউর রহমান।
তিনি জানান, সকাল পৌনে ৯টার দিকে আগুন লাগে। পরে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা। আগুনে দুটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এছাড়া বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!