ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আগুনের লেলিহান শিখায় পুড়ল পোলট্রি ফার্ম

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ১৬ অক্টোবর ২০২২
আগুনের লেলিহান শিখায় পুড়ল পোলট্রি ফার্ম
মুরগিরসহ খামার পুড়ে গেছে। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে একটি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুরগিরসহ খামার পুড়ে গেছে। রোববার ভোর ৪টার দিকে উপজেলার ভালুকগাছী ইউপির হাড়োগাথি বাজার সংলগ্ন পোলট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে ইসমাইল হোসেন পোলট্রি ফার্ম করে আসছেন। স্থানীয়রা রোববার ভোর সাড়ে ৪টার দিকে ইসমাইলের পোলট্রি ফার্মে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তাকে খবর দেয়। খবর পেয়ে ইসমাইল ও তার আত্মীয়-স্বজনেরা ছুটে আসেন পোলট্রি ফার্মে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে পুৃরো খামারে। এ সময় তারা পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়। 

আগুনের ব্যাপকতার কারণে পোল্ট্রি ফার্মেটিতে থাকা প্রায় আড়াই হাজার মুরগি পুড়ে ছাই হয়ে যায়। 

পোলট্রি ফার্মের মালিক ইসমাইল হোসেন বলেন, শনিবার রাত ১টার দিকে ফার্ম থেকে বাড়ি যাই। পরে রাত ৪টার দিকে এলাকাবাসীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি আমার পোলট্রি ফার্মে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন কি করবো বুঝে উঠতে পারছিলাম না। পরে আমার স্বজনেরা পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। 

ইসমাইল হোসেন আরো জানান, কেউ প্রতিহিংসার বশীভূত হয়ে কে বা কারা আমার ফার্মে আগুন দিতে পারে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন নিভানো রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!