[ দেশজুড়ে ]
ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে
ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপলাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। তাছাড়া আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!