[ দেশজুড়ে ]
শাহ আমানতে ১১০ কার্টন সিগারেট উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১১০ কার্টন সিগারেট উদ্ধার করেছে এনএসআই।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলীম আহমেদ। এর আগে, সকালে সিগারেটগুলো উদ্ধার করা হয়।
উইং কমান্ডার তাসলীম আহমেদ জানান, সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন ফটিকছড়ির বাসিন্দা আমান উল্লাহ। গোপন সংবাদে তাকে চ্যালেঞ্জ করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই দল। পরে তার ব্যাগেজ তল্লাশি করে ১১০ কার্টন ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য তিন লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!