ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাহ আমানতে বিমান ওঠানামা শুরু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ৭ আগস্ট ২০২২
শাহ আমানতে বিমান ওঠানামা শুরু
ফাইল ছবি

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে পুনরায় চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

এর আগে, রোববার দুপুর ২টা ২৫ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেয়ার সময় চাকা খুলে যায়। ফলে বিমানটি রানওয়েতে পড়ে ছিল। এতে বিমানে থাকা কেউ আহত হননি। পরে বিমানটি টো করে পার্কিংয়ে নেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!