ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

আজ রাতেই জিম্বাবুয়ের বিমানে উঠছেন এবাদত-নাঈম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১২, ৬ আগস্ট ২০২২
আজ রাতেই জিম্বাবুয়ের বিমানে উঠছেন এবাদত-নাঈম
ফাইল ছবি

সমান ৩ ম্যাচের টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে জিম্বাবুয়েতে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরই মধ্যে শেষ হয়েছে কুড়ি ওভারের ফরম্যাটের সিরিজ। এখন চলছে একদিনের ক্রিকেটের লড়াই। যেখানে প্রথম ম্যাচ ৫ উইকেটে হারের পর বাকি আছে আর ২ ম্যাচ।

এমন অবস্থায় তড়িঘড়ি করে আজ শনিবার এবাদত হোসেন আর নাঈম শেখকে জিম্বাবুয়ে পাঠানো হচ্ছে। বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ওপেনার লিটন কুমার দাস ইনজুরিতে পড়ে সফর থেকে ছিটকে যাওয়ার তার পরিবর্তে ওপেনার নাঈমকে দলে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্যদিকে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম চোট পাওয়ায় নাঈমের সঙ্গী হচ্ছেন এবাদত হোসেন। আজ সন্ধ্যা ৭.৪৫টায় ঢাকা ছাড়বেন এই দুই ক্রিকেটার।

সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে চাইলে আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। নাঈম আর শরিফুলকে তড়িঘড়ি করে পাঠালেও তারা আগামীকাল নামতে না পারার সম্ভাবনাই বেশি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!