[ দেশজুড়ে ]
শাহ আমানতে পৌনে ৭ লাখ টাকার সিগারেট উদ্ধার
উদ্ধারকৃত সিগারেট। ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা জাশেদুল আলম নামে এক যাত্রীর কাছ থেকে পৌনে সাত লাখ টাকার সিগারেট উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে সিগারেটগুলো উদ্ধার করে বিমানবন্দরের এনএসআই দল। জাশেদুল আলম ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন।
তিনি জানান, বুধবার রাত ৮টা ৪০মিনিটে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন জাশেদুল আলম। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশি করে ৩০৩ ব্র্যান্ডের ২২৪ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৭২ হাজার টাকা। উদ্ধার করা সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বরে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!