[ দেশজুড়ে ]
সিগারেটের আগুনে ৪০ পানচাষির স্বপ্ন ছাই
পুড়ে যাওয়া পানের বরজ
দিনাজপুরের হিলিতে সিগারেটের আগুনে পুড়ে গেছে ৪০টি পানের বরজ। এতে ছাই হয়ে গেছে গরিব চাষিদের স্বপ্নও। ক্ষতি হয়েছে দুই কোটি টাকার বেশি।
সোমবার বিকেলে সীমান্তবর্তী ঘাসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে একজন আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীরা বলেন, বিকেলে কয়েকজন যুবক পানের বরজে আগুন লাগার খবর দেয়। আমরা ছুটে গিয়ে আগুন নেভাতে ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিস এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় সবগুলো বরজ পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকেই এ ঘটনার সূত্রপাত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!