ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়ল দোকান

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৫, ৮ মার্চ ২০২০
চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়ল দোকান
ছবি: প্রতীকী

চট্টগ্রামে সিগারেটের আগুন থেকে সৃষ্ট আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। শনিবার রাতে নগরের বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, রাত ৮টার দিকে চাক্তাই এলাকায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!