[ দেশজুড়ে ]
লালমোহনে বেড়িবাঁধ থেকে লাশ উদ্ধার
ফাইল ফটো
ভোলার লালমোহনে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের বগিরচর এলাকার তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!