ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উল্লাপাড়ায় নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ২৩ অক্টোবর ২০২২
উল্লাপাড়ায় নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার, আটক ১
ফাইল ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের সাতদিন পর ফকির চাঁন নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

রোববার সকালে উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত ফকির চাঁন বেলকুচি উপজেলার গাবগাছি গ্রামের হজরত প্রামানিকের ছেলে।

জানা যায়, ফকির চাঁন গত সোমবার ভোরে উল্লাপাড়া মাছের আড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিন্তু না পেয়ে দুইদিন পর পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঐ অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বেলকুচি থানার গরুর হাট নামক স্থান থেকে একজনকে আটক করা হয়। আটকের পর তার দেওয়া বর্ণনা অনুযায়ী রোববার সকালে পৌর শহরের শিবপুর গ্রামের রেললাইনের পাশ থেকে ফকির চাঁনের লাশ উদ্ধার করে পুলিশ।

বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান বলেন, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা যাচ্ছে না। আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানাবো।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!